1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রাতেই চলছিল ভোটগ্রহণ, ছবি তুলতে গিয়ে জামায়াত কর্মীদের হাতে রক্তাক্ত সাংবাদিক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৩ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় একটি ভোটকেন্দ্রে রাতের বেলায় ব্যালটে সিল মারার দৃশ্য ধারণ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১ টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাহুতোলা কেন্দ্রে রাতে ব্যালটে সিল মারার ছবি তোলার সময় আহত হন তিনি।

সিনিয়র সাংবাদিক শেখ জামাল বলেন, সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাহুতোলা কেন্দ্রে রাতে ব্যালটে সিল মারার ঘটনা ঘটে। এ সময় সেই দৃশ্য ধারণ করতে গেলে জামায়াতের কর্মীরা সাংবাদিককে মারধর করে রক্তাক্ত করেন। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

আহত সাংবাদিক ইসমাইল হোসেন টিটো বলেন, তিনি ভোটের অনিয়মের চিত্র ধারণ করতে গেলে তার ওপর হামলা করা হয়। এতে তার মুখ ও নাক দিয়ে রক্তপাত শুরু হয়। ঘটনার পর স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত সাংবাদিককে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host