1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ফুলবাড়ী-পার্বতীপুর (দিনাজপুর ৫) আসনের ৪৬টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ সময় দর্শন

 

মশিউর রহমান, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি:

১২ই ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির ময়দানের উত্তাপ এখন তুঙ্গে। সেই সাথে সাধারণ ভোটারদের মনে টানটান উত্তেজনা ও সাথে অজানা শঙ্কা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত। দিনাজপুর জেলার ফুলবাড়ী ও পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর ৫ আসনের ১৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)। ​সংশ্লিষ্ট পুলিশের দাবি, কেবল রাজনৈতিক সংঘাতের আশঙ্কা নয়, বরং ভৌগোলিক অবস্থান এবং অতীত ইতিহাসকেও ঝুঁকিপূর্ণের তালিকায় নাম ওঠার কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যেসব কেন্দ্রের ভোটার সংখ্যা অধিক, সীমানা প্রাচীর নেই বা যে কেন্দ্রগুলো সীমান্ত সংলগ্ন এবং অতীতে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এমন কেন্দ্র বা এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নজরদারি রাখা হচ্ছে।


​ডিএসবি কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতেফুলবাড়ী- (পার্বতীপুর দিনাজপুর-৫) এর ১৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং বাকি ৯৫টি কেন্দ্রকে সাধারণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
​নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথা বলা হলেও সাধারণ মানুষের মনে অস্বস্তি রয়ে গেছে উক্ত ভোট কেন্দ্রগুলোকে নিয়ে। জেলা পুলিশের ডিআই-ওয়ান শহীদুল ইসলাম জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী ও পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host