1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পঞ্চগড় জেলা কারাগারের ১৮ কারাবন্দি ভোট দেবেন পোস্টাল ব্যালটে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ সময় দর্শন

মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলা কারাগারে থাকা ১৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে ১২ জন কয়েদি এবং ৬ জন হাজতি রয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, পঞ্চগড় জেলায় মোট ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৯৩৯ জন এবং নারী ভোটার ২ হাজার ১৩০ জন।

কারাগারে থাকা পোস্টাল ব্যালটে ভোটারদের মধ্যে দুজনের বাড়ি দিনাজপুর ও বগুড়া জেলায়। বাকি ১৬ জন পঞ্চগড় জেলার বাসিন্দা। এ ক্ষেত্রে সব ভোটারই পুরুষ কোনো নারী কারাবন্দি ভোটার নেই।
পঞ্চগড় জেলা কারাগারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা গেছে, বর্তমানে কারাগারে মোট ৩৫৬ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ৬৭ জন কয়েদি। কারাগারে ৮ জন নারী বন্দি এবং ৬ জন বিদেশি নাগরিকও আটক রয়েছেন।

এ ছাড়া কারাগারে কর্মরত মোট ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারীও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।

কারাগারে দায়িত্বে থাকা হাবিলদার মেরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছরের চাকরিজীবনে এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি।

পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম জানান, পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের জন্য কারাগারের ভেতরে একটি গোপন বুথ স্থাপন করা হবে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host