1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

দিনাজপুর-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩৪ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসন নির্বাচনকালীন সময়ে দ্বায়িত্বরত প্রশাসনের বিরুদ্ধে অনিরপেক্ষতার অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ। তার মার্কা ছিল ঘোড়া মঙ্গলবার, ২৭ জানুয়ারি দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন সকল প্রার্থীর ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। নির্বাচনি প্রচারণায় তার কর্মীরা অনেক বাধার সম্মুখীন হয়েছে। দ্বায়িত্বরত প্রশাসনের নিকট একাধিকবার অভিযোগ করেও কোন ফল পাইনি।
এমনকি বিভিন্ন সময় জীবননাশের শঙ্কায় সম্প্রতি প্রশাসনের কাছে অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করা হলেও তা দেওয়া হয় নাই। এমতাবস্থায় সুষ্ঠভাবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা সম্ভব নয়। এসব কারন দেখিয়ে দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host