1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সরকারের আশ্বাসের পরও কাটেনি এলপিজি সংকট: দ্বিগুণ দামে কিনতে হচ্ছে গ্রাহককে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ সময় দর্শন
এলপিজি সিলিন্ডার (ছবি: সংগৃহীত)

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ইউনূস সরকারের একের পর এক আশ্বাসের পরও দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট কাটেনি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় এখনও এলপিজি পাওয়া যাচ্ছে না। কোথাও সিলিন্ডার মিলছে না, আবার কোথাও মিললেও সরকার নির্ধারিত ১ হাজার ৩০৫ টাকার ১২ কেজি সিলিন্ডার কিনতে হচ্ছে ২২০০ থেকে ২৬০০ টাকায়।

দ্বিগুণ দামে গ্যাস কিনে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এখন বিপাকে। সংসারের খরচে পড়েছে টান।

এলপিজি অপারেটরস অব বাংলাদেশ (লোয়াব)-এর হিসাবে, বর্তমানে দেশের মোট এলপিজি চাহিদার প্রায় ৩০ শতাংশই ব্যবহার হচ্ছে শিল্প খাতে। ফলে আবাসিক গ্রাহকদের জন্য সরবরাহ আরও সংকুচিত হয়ে পড়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) তথ্য অনুযায়ী, দেশে এলপিজি ব্যবসার লাইসেন্স রয়েছে ৫২টি প্রতিষ্ঠানের।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে লোয়াবের জরুরি বৈঠকে এই পরিকল্পনার কথা জানানো হয়।

সরবরাহ স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক এলপিজিকে শিল্প কাঁচামাল হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ ২৭০ দিনের ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এসব সিদ্ধান্ত বাস্তবে বাজারে কত দ্রুত প্রভাব ফেলবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।

এলপিজি পরিবেশক সমিতির সভাপতি সেলিম খান বলেন, দু-একদিনের মধ্যেই বোঝা যাবে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে কিনা।

এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কম থাকবে। ফলে তিতাসের আওতাধীন আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতের গ্রাহকদের গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে।

সব মিলিয়ে রমজান সামনে রেখে এলপিজি ও গ্যাস—দুই সংকটই সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। আশ্বাসের বাস্তব ফল কবে মিলবে, সেই অপেক্ষায় এখন ভোক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host