1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

আচরণবিধি লঙ্ঘনে সারজিস আলম কে শোকজ করেছে নির্বাচন কমিশন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ সময় দর্শন
ছবি: সংগৃহীত

 

মোছাঃ আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি,

আচরণবিধি লঙ্ঘন করায় পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

শনিবার (২৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা।

তিনি জানান, ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে তোরণ, বিলবোর্ড ও ব্যানার দেয়ার কারণে তাকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকায় প্রার্থীর পক্ষে বা জোটের নেতাদের সম্মানার্থে তোরণ ও বড় বিলবোর্ড ব্যবহার নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে প্রার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host