1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ সময় দর্শন

কোয়াসিম সিদ্দিকী জনী, বিশেষ প্রতিনিধি:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা(৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২১ জানুয়ারি (বুধবার) তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক জানান, গোলাম মোস্তফা মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, সহিংসতা উসকানিমূলক ও বিদ্বেষমূলক তথ্য প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় সচেতন বিএনপির নেতাকর্মীরা পুলিশকে অবহিত করেন।

পুলিশ গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১০.৩০ দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদি উপজেলা ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম।

স্থানীয়দের ধারণা এটি একটি উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড।

পার্বতীপুর থানা জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host