1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বাংলাদেশকে কুটনৈতিকভাবে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ সময় দর্শন
বাংলাদেশ ও ভারতের পতাকা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কর্মকর্তাদের পরিবারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। একই সঙ্গে ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, চরমপন্থি ও উগ্রপন্থি গোষ্ঠীর হুমকির কারণে কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে এই পদক্ষেপটি বেশ কিছুদিন ধরেই বিবেচনায় ছিল।

অপর একটি সূত্র জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাইকমিশন ও চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীলদের (ডিপেনডেন্টস) ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের সহকারী হাইকমিশনগুলো খোলা থাকবে এবং পূর্ণ জনবল নিয়ে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে সূত্রগুলো।

কূটনীতিকদের পরিবার ঠিক কবে নাগাদ ভারতে ফিরবে, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে কতজন ভারতীয় কূটনীতিক কর্মরত আছেন, সেটিও প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host