1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

জামায়াতের ঢাকা-১৭ আসনের প্রার্থীকে বিএমডিসির শোকজ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

অনুমোদনহীন ডিগ্রি ব্যবহারের অভিযোগে জামায়াতে ইসলাম মনোনীত ঢাকা-১৭ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামানকে শোকজ করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

গতকাল বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ডা. খালিদুজ্জামান তার প্রচারপত্রে ‘ক্লিনিকাল এমব্রিওলজি অ্যান্ড প্রি-ইমপ্লান্টেশন জেনেটিক্স (ভারত)’ নামে একটি ডিগ্রি ব্যবহার করছেন, যা কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, এ ধরনের ডিগ্রি ব্যবহার ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০’-এর পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।  এ বিষয়ে অভিযোগকারী আবদুল কাদের নামের একজন ব্যক্তি প্রচারপত্রের কপিসহ কাউন্সিলকে অবহিত করেন।

এ বিষয়ে বিএমডিসি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন বলেন, আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভেরিফিকেশন করে দেখা গেছে, এমবিবিএস ডিগ্রির পর ডা. খালিদুজ্জামানের অতিরিক্ত কোনো ডিগ্রি বিএমডিসিতে নিবন্ধিত নেই। সে কারণেই তাকে শোকজ করা হয়েছে এবং তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, লিখিত ব্যাখ্যা পাওয়ার পর বিষয়টি আইন ও বিধি অনুযায়ী পর্যালোচনা করা হবে।

বিএমডিসি জানায়, দেশে বা বিদেশে প্রদত্ত কোনো স্নাতকোত্তর মেডিকেল ডিগ্রি ব্যবহারের ক্ষেত্রে কাউন্সিলের স্বীকৃতি বাধ্যতামূলক। স্বীকৃত নয় এমন যোগ্যতা ব্যবহার করলে তা রোগীর সঙ্গে প্রতারণার শামিল এবং দণ্ডনীয়। আইনে নির্ধারিত শাস্তি অনুযায়ী, এই অপরাধে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে। পুনরাবৃত্তির ক্ষেত্রে অতিরিক্ত ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে ডা. এসএম খালিদুজ্জামান বলেন, আমার কোনো পরিচয়পত্রে বা হাসপাতালের অফিসিয়াল ডকুমেন্টে এই ডিগ্রি ব্যবহার করা হয়নি। তবে একটি প্রমোশনাল ভিডিওতে ডিগ্রিটি ব্যবহার হয়েছে, এটা আমার নজরে এসেছে। এটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের ভুল।

অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শোকজ নোটিশটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

দলের ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য আদনান কাফি জানান, এ বিষয়ে ডা. খালিদুজ্জামান মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের সামনে বক্তব্য দেবেন।

বিএমডিসি ডা. খালিদুজ্জামানকে তার অনুমোদনহীন ডিগ্রি ব্যবহারের বিষয়ে ব্যাখ্যা দিয়ে এবং নিজের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কাউন্সিলকে জানাতে নির্দেশ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host