1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের থাইল্যান্ড যাওয়ার আবেদন খারিজ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসার নামে থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন নাকচ হয়েছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আবেদনটি খারিজ করেন। মোয়াজ্জেমের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রায়হান। শুনানিতে আইনজীবী দাবি করেন, মোয়াজ্জেম হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে এবং তিনি কোনো রাষ্ট্রবিরোধী বা আইনশৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ডে যুক্ত নন।

আদালতকে জানানো হয়, তিনি পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছেন, ক্ষতস্থান থেকে তরল নির্গত হচ্ছে এবং চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যাওয়ার প্রয়োজন রয়েছে। এ জন্য ১৫ই ফেব্রুয়ারি একটি চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টও নির্ধারিত আছে বলে উল্লেখ করা হয়। তবে শুনানি শেষে আদালত আবেদন নাকচ করেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের বিশ্ববিদ্যালয়ের বন্ধু মোয়াজ্জেম হোসেনকে এপিএস হিসেবে নিয়োগ দেন। এরপর তার বিরুদ্ধে অভিযোগ ওঠে—এপিএস পদে থেকে ক্ষমতার অপব্যবহার, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনসহ ব্যাপক অনিয়মে জড়িত থাকার। অভিযোগের পর গত বছরের ২১শে এপ্রিল তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ২২শে মে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে জিজ্ঞাসাবাদ করে। দুদিন পর আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন এবং তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করারও নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host