1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ সময় দর্শন

সফিকুল ইসলাম পলাশ (নরসিংদী)প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা পরিষদ সভাকক্ষে আজ ২০জানুয়ারি সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয় । সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকরী ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রাকিন মাসরুর খান, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, সমাজ সেবা অফিসার মাছুম আহমেদ, পলাশ থানার সেকেন্ড অফিসার মোঃরাকিব,পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির,পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা,পলাশ উপজেলা এনসিপির সমন্বয়ক সাইদুল ইসলাম রাকিব, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর নরসিংদী জেলার আহব্বায়ক আব্দুর রহীম কাশেমী প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে অবৈধ অস্ত্র ও মাদক নির্মুল রোধে মাঠে আমরা কাজ করছি। অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী কে আরো কঠোর ও সচেতনভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি আরো বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উপজেলার প্রতিটি নাগরিক যেন নিরাপদে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।মাদক, অস্ত্র, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host