1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৬৬ সময় দর্শন

দিনাজপুর জেলার প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুরে বৃহস্পতিবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা বিক্ষোভ করেছেন। ঘটনাস্থল থেকে জানা যায়, এবারে বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয় থেকে এসএসসি-২০২৬ টেস্ট পরীক্ষায় ১৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তার মধ্যে ৬৬ জন শিক্ষার্থী ফেল করে। স্কুলের সিদ্ধান্ত অনুযায়ী টেস্ট পরীক্ষায় ফেল করা কোন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষা-২০২৬ এর জন্য ফরম পূরণ করতে দেওয়া হয়নি। এদের মধ্যে ১টি বা ২টি বিষয়ে ফেল করা শিক্ষার্থীও রয়েছে। উপস্থিত শিক্ষার্থী এবং অভিভাবকেরা দাবী করেছেন, টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের ১২ হাজার টাকার বিনিময়ে অন্য স্কুল থেকে ফরম পূরণ করে পরীক্ষা দেবার ব‍্যবস্থা করে দিতে চেয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থী ও অভিভাবকগণ টাকা দিয়ে অন্য স্কুল থেকে পরীক্ষা দেবে না বলে স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে। তাদের পরীক্ষা দেওয়ার ব‍্যবস্থা বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয় থেকেই করা হোক, এই দাবীতে তারা আন্দোলন করছে।

উল্লেখ্য, গত বছর বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৫১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। সেই কারণে টেস্ট পরীক্ষায় ফেল করা কাউকে ফরম পূরণ করতে দেওয়া হয়নি বলে কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন।

স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুলের পক্ষ থেকে ১২ হাজার টাকা দিয়ে টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের অন্য স্কুল থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করে দেবার বিষয়টি সঠিক নয় এবং টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হলে ফরম পূরণ করতে দেওয়া হবে না- বছরের শুরুতেই শিক্ষার্থীদের এ ঘোষণাটি জানিয়ে দেওয়া হয়েছিল বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host