দিনাজপুর ৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে ৯ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে রয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস এবং চারজন স্বতন্ত্র প্রার্থী। বিএনপি মনোনীত প্রার্থী বিপরীতে বিএনপির ২জন হেভিওয়েট সদস্য বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার উদ্দেশ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ১জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রবীণ ব্যক্তিত্ব জেলা বিএনপির সাবেক আহবায়ক ও দিনাজপুর জেলা বিএনপি’র সদস্য সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ও অপরজন হচ্ছেন পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য এস এম জাকারিয়া বাচ্চু। রেজওয়ানুল হক ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার ক্ষেত্রে ব্যাপক আত্মবিশ্বাসী থাকার পরও অপর প্রার্থীকে ধানের শীষ প্রতীক দেওয়ার কারনে হকের পক্ষ থেকে বিএনপির মনোনয়ন পরিবর্তনের জন্য পার্বতীপুর- ফুলবাড়ীতে ব্যাপক বিক্ষোভ করে আসলেও মনোনয়ন পরিবর্তন করা হয়নি। পার্বতীপুর ও ফুলবাড়ীতে তিনি প্রবীণ ও নিবেদিত প্রাণ নেতা হিসেবে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিএনপি’র নীতি নির্ধারকের ডাকে তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন। মুঠোফোনে তাকে একাধিক বার কল করেও পাওয়া যায়নি। অপরদিকে এসএম জাকারিয়া বাচ্চু পার্বতীপুর এলাকায় তরুণদের প্রিয় প্রার্থী হিসেবে তার জনক ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য অঙ্গীকারবদ্ধ। তার সঙ্গে কথা হলে তিনি জানান দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল জন্য বিভিন্ন সময় ত্যাগ স্বীকার করে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে লড়াই করবেন। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।