1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দিনাজপুরে বেড়েছে নতুন আলুর দাম

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ সময় দর্শন

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের সকল উপজেলার বাজারে নতুন আলু আসার পর হঠাৎ করে পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম বেড়ে গেছে। তবে পুরাতন আলুর দাম অপরিবর্তিত থাকায় চাহিদা বেড়েছে পুরাতন আলুর।
গত কয়েকদিনে দিনাজপুরের বিভিন্ন বাজার এমন প্রবনতা দেখা গেছে। নতুন আলু ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও পুরাতন আলু বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা কেজি দরে। তবে কিছু কিছু ক্ষেত্রে ছোট হাট বাজারগুলোতে কেজি প্রতি মূল্য আরো বেশি নেওয়া হচ্ছে। সেখানে নতুন আলু প্রকার ভেদে ৪৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্রচণ্ড শীতের কারনে ক্ষেত থেকে আলু তোলার শ্রমিক সংকটকে আলুর দাম বৃদ্ধির কারণ হিসেবে মনে করা হচ্ছে। আর তাছাড়াও জেলার বাজারে যে পরিমান আলু উঠছে তার বেশির ভাগই দেশের বিভিন্ন বিভাগে ট্রাকে করে রপ্তানি হওয়ার কারণে স্থানীয় বাজারে আলুর দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা মন্তব্য করেছেন।
বাজার ঘুরে দেখা গেছে গোল আলু, সাদা, সানশাইন, দেশি শাখিতা, স্টারিস, সেভেন জাতের আলু দোকানগুলোতে জাতভেদে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৬০ টাকা পর্যন্ত কেজি দরে। খুচরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায় নতুন আলু বেশি দামে কিনতে হচ্ছে বলে, বেশি দামে বিক্রয়ও করতে হচ্ছে। জেলার বড় বড় কাঁচাবাজারগুলোতে দেখা যায় বেশিরভাগ পাইকারি দোকানে নতুন আলুর মজুদ নেই বললেই চলে, তাই মানুষ পুরাতন আলু কেনার প্রতি ঝুকছেন।
আলুর পাইকারি ব্যবসায়ীরা বলেন, শীতের কারণে কৃষক আলু উত্তোলন করতে পারছে না বলে আলুর দাম কিছুটা চড়া। তবে শীত কমলে আলুর দাম স্বাভাবিক পর্যায়ে আসবে বলে মনে করছেন সকলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host