1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বিশেষ ভর্তি বিজ্ঞপ্তি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২৩২ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গুচ্ছ ভর্তি কমিটি।

জিএসটি ভর্তি ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা গত ৩০ ডিসেম্বর শেষ হয়েছে।

সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছে এবং গত ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি গুচ্ছে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সংখ্যা ২০টি।

এমতাবস্থায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় আজ ১২ জানুয়ারি দুপুর ১২টা হতে ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিম্নে উল্লেখিত শর্তে গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। বিস্তারিত www.gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host