1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বর্নিল পিঠা উৎসব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২৩৯ সময় দর্শন

 

সফিকুল ইসলাম পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

 

পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে শীতের ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও বাঙালির আবেগকে ধারণ করে নরসিংদীর পলাশে দিনব্যাপী পালিত হয়েছে “পিঠা উৎসব-২০২৬” । ৮ জানুয়ারি বৃহস্পতিবার এ উৎসবের আয়োজন করে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।

উৎসবে স্থান পায় গ্রামবাংলার প্রচলিত পিঠা ছাড়াও বিলুপ্ত প্রায় বাহারি পিঠা। এর মধ্যে ছিল দুধচিতই, দুধপুলি, কমলা পুলি, ইলিশ পিঠা, বউ পিঠা, পুলি পিঠা, নিমপাতা পিঠা, নকশি পিঠা, পানতুয়া পিঠাসহ শতাধিক রকমের পিঠা। পিঠা উৎসবে অংশ নেয় ১০টি স্টল। সকাল ১১টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এ পিঠা উৎসব চলে।

বিলুপ্তপ্রায় পিঠাকে নতুন রূপে হাজির করতে পেরে খুশি স্টলে থাকা শিক্ষার্থীরা। পৌষের শীত উপেক্ষা করে পিঠা উৎসবের আনন্দে মেতে ছিল শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,এলাকার সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তাছাড়া এতে অংশ নেয় নানা পেশার মানুষও। কেউ ঘুরে দেখছেন, কেউবা পছন্দের পিঠাগুলো কিনেও নিয়ে যাচ্ছেন। একসঙ্গে এত পিঠা দেখতে পেয়ে পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছেন অনেকেই।
পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠান বলেন দেশীয় ইতিহাস,লোকজ সংস্কৃতি ও গ্রাম বাংলার ঐতিহ্যকে জানা এবং লালন করার মানসেই এ পিঠা উৎসব। বাঙালির শত শত বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য প্রকাশ করে এ পিঠা উৎসব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host