1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দপ্তরে

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত দুইটি গুমের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট ১২টি দপ্তরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বুধবারই পরোয়ানাগুলো পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, “দুইটি গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল আমলে নেওয়ার পর পরোয়ানা পাঠানো হয়েছে। আইন অনুযায়ী, এখন আসামিরা আর সরকারি পদে কর্মরত হিসেবে বিবেচিত হবেন না।”

এর আগে বুধবার ট্রাইব্যুনাল-১ টিএফআই সেল ও জেআইসি সেলের গুমের ঘটনায় দায়ের করা দুই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

দুই মামলায় মোট ১০টি অভিযোগ আনা হয়েছে—প্রতিটি মামলায় পাঁচটি করে। এর মধ্যে টিএফআই সেলের মামলায় ১৭ জন এবং জেআইসি সেলের মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে।

মামলাগুলোর আসামিদের মধ্যে কয়েকজন এখনো বিভিন্ন বাহিনীতে কর্মরত বলে জানা গেছে। তবে প্রসিকিউশন বলছে, অভিযোগ আমলে নেওয়ার পর থেকে তারা আইনি দৃষ্টিতে আর কর্মরত নন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host