1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ সময় দর্শন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়েছেন।

শুক্রবার রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গত রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে তদন্ত-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তথ্য সূত্রে জানা গেছে, একসময় মেহেরপুরের পুলিশ সুপার- এসপি ছিলেন নাহিদুল ইসলাম। সেসময় জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যার শিকার হন। আলোচিত সেই ঘটনার মূল অভিযুক্ত আসামি করা হয় তৎকালীন পুলিশ সুপার নাহিদুল ইসলামকে।

গত ২৮ জুলাই ডিআইজি নাহিদুল ইসলামসহ চারজনকে বাধ্যতামূলক অবসর দেয় সরকার। নাহিদুল ইসলাম বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host