1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাবনায় লাখ টাকার মেধাবৃত্তি দিলেন জেলার কৃতি সন্তান

এস, এম, নাহিদ হাসান
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩১২ সময় দর্শন

পাবনার কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী উদ্যোক্তা ও সমাজকর্মী  সালমা খানম, মোঃ হামিদুর রহমান বাবু, সামিদ রহমান ও সামিহা রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এসকেআরএফ গিভ ফাউন্ডেশন-এর উদ্যোগে পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) কলেজের শিক্ষক পরিষদ কনফারেন্স কক্ষে এক আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই মেধাবৃত্তি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেআরএফ  গিভ ফাউন্ডেশন-এর অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ হামিদুর রহমান বাবু।

এই মেধাবৃত্তি প্রকল্পের এডওয়ার্ড কলেজের সমন্বয়ক এবং কলেজের বিজয় ২৪ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ লিখন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক মোঃ আব্দুল খালেক, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং বি বি হাই স্কুল ও কলেজের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক এস এম আবু যুবাইর হেলাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোঃ নাঈমুর রহমান নাঈম এবং এসকেআরএফ গিভ ফাউন্ডেশন-এর বৃত্তি প্রকল্পের সমন্বয়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি এস এম তানিম হাসান।

অতিথিদের বক্তব্যে বক্তারা এই মেধাবৃত্তি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এছাড়াও এই মেধাবৃত্তি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সামনে এগিয়ে চলার পথকে আরো প্রসারিত ও সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হামিদুর রহমান বাবু বলেন, “আমরা প্রবাসী হলেও আমাদের দেশের প্রতি ভালোবাসার জায়গা সর্বাগ্রে। দেশ ও দেশের মানুষের জন্য কিছু করতে পারাটাকে আমরা গর্বের ভাবি। আমাদের অন্যান্য সামাজিক উদ্যোগের মধ্যে এটি একটি।” তিনি তার বক্তব্যে তাদের চলার পথে এগিয়ে যাওয়ার জন্য সবার দোয়া চান।
অনুষ্ঠান শেষে সরকারি এডওয়ার্ড কলেজের বিভিন্ন বিষয় ও বর্ষে অধ্যয়নরত ২৫ জন শিক্ষার্থীর হাতে এক লক্ষ টাকা বৃত্তির  নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

একই দিনে পৃথক একটি অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি হিসেবে নগদ এক লক্ষ চল্লিশ হাজার টাকা তুলে দেওয়া হয় এসকেআরএফ গিভ  ফাউন্ডেশন এর পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host