1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

‘নগদে’ প্রশাসকের কাজ পরিচালনায় বাধা নেই

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২২৬ সময় দর্শন

মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

চেম্বার আদালতের আদেশ প্রত্যাহার চেয়ে বাংলাদেশ ব্যাংকের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ সোমবার এ আদেশ দেন।

এই আদেশের ফলে নগদ পরিচালনায় প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বি এম ইলিয়াস কচি।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ও ব্যারিস্টার নওশাদ জমির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

২০২৪ সালের ২ সেপ্টেম্বর ‘নগদ’-এ প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক মো. শাফায়েত আলম একটি রিট করেন।

চূড়ান্ত শুনানি শেষে গত ১৬ ফেব্রুয়ারি রিটটি গ্রহণযোগ্য নয় মর্মে রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট।পরবর্তীতে গত ৭ মে হাইকোর্টের এই রায় স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host