1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পানি বন্ধ হলে ভারতে সামরিক হামলার হুঁমকি পাকিস্তানের

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৮২ সময় দর্শন

দীর্ঘতম সিন্ধু নদে পানিপ্রবাহ বন্ধ করার চেষ্টা করলে ভারতে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি বললেন, ‘ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের বাধ বা স্থাপনা নির্মাণ শুরু করে, যার ফলে পানির প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়- তাহলে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেখাবো। ওইসব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হবে।’

শুক্রবার পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের ‘নয়া পাকিস্তান’ টকশোতে অংশ নিয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি।

খাজা মুহাম্মদ আসিফ আরও যোগ করে বলেন, ‘শুধু গোলা-বারুদের মাধ্যমে নয়, নানাভাবে আগ্রাসন চালানো সম্ভব। পানি বন্ধ করে দেওয়া, বা প্রবাহ পরিবর্তন করাও একটি ভয়াবহ আগ্রাসন। এতে লক্ষাধিক মানুষ খাদ্য ও পানির সংকটে পড়বে এবং মৃত্যু অবধারিত হয়ে উঠবে।’

তবে, খাজা মুহাম্মদ আসিফ জানান, বর্তমানে পাকিস্তান আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে এই বিষয়টি তুলে ধরছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতেশাসিত কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটে। লস্কর-ই-তৈয়বার সহযোগী গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলা চালায় বলে দাবি নয়াদিল্লির। হামলায় অন্তত ২৮ জন পর্যটক নিহত হন। এ ঘটনার পর পাকিস্তানকে সরাসরি দায়ী করে ভারত। এর পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত, কূটনৈতিক সম্পর্ক সীমিতকরণ, পাকিস্তানিদের ভিসা বাতিলসহ একাধিক কঠোর পদক্ষেপ নেয়। পাল্টা জবাবে ইসলামাবাদও ভারতের জন্য স্থল ও আকাশসীমা বন্ধ, ভিসা বাতিল ও দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।

সূত্র:  এফএনএস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host