1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে উত্তাল গোলাপগঞ্জ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৬৪ সময় দর্শন
দেশের আনাচে কানাচে সংগঠিত অপরাধ, ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে এক প্রতিবাদি ‘মশাল মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি গোলাপগঞ্জ উপজেলার পৌর ভবনের সামন থেকে শুরু হয়ে চৌমুহনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে এক প্রতিবাদি সভায় মিলিত হয়। গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের আহবায়ক সয়েফ আহমদের সঞ্চালনায় অনুষ্টিত প্রতিবাদি সভায় বক্তারা বলেন- সকল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা আইনের আওতায় এসেছে, যারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নি তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে আন্দোলন আরও তীব্র হবে। এছাড়া বক্তারা সম্প্রতি সংগঠিত ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনাগুলোর তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
মশাল মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন- সংগঠনের আহবায়ক তারেক আহমদ চৌধুরী, সদস্য সচিব সাবের হোসেন নয়ন, যুব হকি ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফাহমি আহমদ চৌধুরী, চ্যারিটি ক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির রুবেল, ঘোগারকুল যুব সংঘের সভাপতি আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের সদস্য সচিব ডিএইচ মান্না, ফুলবাড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ফাহিম আহমদ, মানবতার সংগঠনের সভাপতি রাজু আহমদসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host