1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন।  মনোহরদীতে, চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ১০ স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যেসব সংসদ সদস্য বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা

খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২০০ সময় দর্শন

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সোমবার (২১ এপ্রিল) তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

এদিকে পোপের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জানা গেছে, ১২ বছর ধরে পোপ পদে থাকার পর তিনি মারা গেলেন। বিভিন্ন রোগে ভুগছিলেন, রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়।

ভ্যাটিকান নিউজ সার্ভিস জানিয়েছে, ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় তার বাসভবনে তিনি মারা গেছেন।

সেন্ট পিটার্স স্কোয়ারে হাজার হাজার উপাসককে ‘শুভ ইস্টার’ জানানোর  একদিন পরই তার মৃত্যু হলো। এ সময় তিনি হুইলচেয়ারে করে বেরিয়ে এসে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে উল্লাসিত জনতার দিকে হাত নাড়িয়ে বললেন: ‘প্রিয় ভাই ও বোনেরা, শুভ ইস্টার।’

তার ঐতিহ্যবাহী ইস্টার ভাষণ এবং আশীর্বাদ বাক্য একজন সহকারী পাঠ করেন। তখন তিনি বসে ছিলেন এবং দেখছিলেন।

ফ্রান্সিস, অনেক দিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন এবং যুবক বয়সে তার একটি ফুসফুসের অংশবিশেষ কেটে ফেলা হয়েছিল। তাকে ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে শ্বাসকষ্টের সমস্যায় জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। যা ডাবল নিউমোনিয়ায় পরিণত হয়। তিনি সেখানে ৩৮ দিন কাটিয়েছিলেন।

প্রসঙ্গত, পোপ ফ্রান্সিস, ইতিহাসের প্রথম ল্যাটিন আমেরিকান পোপ, যিনি তাঁর বিনয়ী ভঙ্গি এবং দরিদ্রদের প্রতি ভালোবাসার মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করেছিলেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host