1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ইসলামী আইনে ধর্ষকের শাস্তি চান চরমোনাই পীর

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৫৭২ সময় দর্শন

ইসলামী শরিয়তের বিধান মতে ধর্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শাস্তি দাবি করেন। মুফতি রেজাউল করীম নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা দেশে সংঘটিত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশব্যাপী নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। নারীদের ইজ্জতের নিরাপত্তা নেই। নারীদের ইজ্জত-আব্রুর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগ অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। এর সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। চরমোনাই পীর মনে করেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে আল্লাহ ও তাঁর রাসুলের দেওয়া আইনের বিকল্প নেই। ইসলামী আইনানুযায়ী ধর্ষকের শাস্তি হলে সমাজে ধর্ষণের পথ বন্ধ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host