1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় ভিটামিন “এ” ক্যাম্পেইন বিষয়ে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৯৪ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসা. হালিমা খানম লিমা।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মো. উজ্জ্বল হোসেন, ইপিআই আব্দুল করিম ও স্বাস্থ্য পরিদর্শক মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সভায় ডা. হালিমা খানম বলেন , ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ করে। শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। হাম জনিত মৃত্যুর হার ৫০ ভাগ হ্রাস করে। ডায়রিয়া জনিত মৃত্যুহার ৩৩ ভাগ হ্রাস করে।

হাসপাতাল সূত্র জানায়, আগামী ১৫ ই মার্চ ২০২৫ তারিখে এ উপজেলার ছয়টি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৭২ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। একই ভাবে ১২ মাস থেকে ৫ বছর বয়সী ১৪ হাজার ৯৮৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host