1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ইমাম-মুয়াজ্জিনদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে : ধর্ম উপদেষ্টা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৯ সময় দর্শন

মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় অনেক দেবোত্তর সম্পত্তি বেহাত হয়ে গেছে। এগুলো মানুষ দখল করে নিয়েছে। আমরা মতিঝিলে একটা দেবোত্তর সম্পত্তি উদ্ধার করেছি। সেখানে আমরা বহুতল ভবন নির্মাণ করবো, ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে।

আ ফ ম খালিদ হোসেন বলেন, শত শত ওয়াক্ফ স্টেট সম্পত্তি বেহাত হয়ে গেছে, আমরা এগুলো উদ্ধারের চেষ্টা করছি। জেলা প্রশাসকদের আমরা নির্দেশ দিয়েছি, মন্ত্রণালয় থেকে নির্দেশনা গেলে যাতে তারা বাস্তবায়ন করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় হাইকোর্টে একটা স্বতন্ত্র বেঞ্চ করব। এ বিষয়ে আমি আইন মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছি। হাইকোর্টের রেজিস্ট্রার সঙ্গে আমি এ বিষয়ে কথা বলেছি। আশা করি একটা স্বতন্ত্র বেঞ্চ হবে, ওয়াক্ফ মামলাগুলোর ওখানে শুনানি হবে। তাহলে যারা এই মামলাগুলো করে বছরের পর বছর ধরে ওয়াক্ফ সম্পত্তি খাচ্ছে এদের হাত থেকে সম্পত্তি উদ্ধার করতে পারবো।

খালিদ হোসেন বলেন, আমাদের মন্ত্রণালয়ের সব কাজ জেলা প্রশাসক ও ইউএনওদের সঙ্গে যুক্ত, তাদের সহযোগিতা চেয়েছি। যাতে কল্যাণমুখী, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক একটা দেশ আমরা গড়তে পারি। সেই সহযোগিতা জেলা প্রশাসকদের কাছে চেয়েছি।

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের বিষয়ে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host