1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সলামী ব্যাংকে অস্থিরতায় ব্যাংক এমডিদের উদ্বেগ প্রকাশ, দ্রুত সমাধানের তাগিদ শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ

সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক লড়াই সামনে রয়ে গেছে: জামায়াতের আমির

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১৪০ সময় দর্শন

লড়াই এখনও শেষ হয়নি। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য অনেক লড়াই এখনও আমাদের সামনে রয়ে গেছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা: শফিকুর রহমান।বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পায়রা চত্বরে পথসভায় তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়েছে ঠিকই কিন্তু তারা এখন ষড়যন্ত্র করছে। এই জাতি ঐক্যবদ্ধ হয়ে আগামীর সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি যেন আমাদের ভোটের অধিকার আবারও কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে। সবাইকে জানিয়ে দিতে হবে আমরা মানুষ। আমরা সাধারণ কোনো প্রানী নাই যে তোমাদের টাকার কাছে বিক্রি হবো। দেশের শাসন ক্ষমতায় ক্লিন হার্ট মানুষ দেখতে চাই।

তিনি আরও বলেন, আমরা যদি ক্ষমতায় আসি তবে কখনই দেশের মালিক হবো না। আমরা হবো সেবক।

ঝিনাইদহ শহরের প্রধান মোড়ে অনুষ্ঠিত পথসভাটিতে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমির আরিফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, শহর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহসহ উপজেলার ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host