1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ সময় দর্শন

ছিনতাই সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সার্বিক নির্দেশনায় গত রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে আজ এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

রমনা বিভাগে আট জন, মতিঝিল বিভাগে ১৪ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ১০ জন, তেজগাঁও বিভাগে ১৯ জন, মিরপুর বিভাগে চারজন, উত্তরা বিভাগে আটজন ও গুলশান বিভাগে চারজনসহ মোট ৯৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে বিগত ২৪ ঘন্টার বিভিন্ন সময়ে উল্লিখিত থানার মোবাইল টিমসমূহ পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host