1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

রাতে ত্বকের সঠিক যত্নে করণীয়

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৮ সময় দর্শন

সারা দিনের পরিশ্রমের পর রাতের বেলা ত্বকে নেমে আসে ক্লান্তিভাব। ওই সময় শরীরের যেমন বিশ্রাম দরকার তেমনি ত্বকেরও দরকার বাড়তি পরিচর্যা। এজন্য ঘুমের আগে ত্বকের যত্নের বিষয়ে আলসেমি করা ঠিক নয়। ত্বককে সুস্থ ও প্রাণবন্ত রাখতে ঘুমাতে যাওয়ার আগে যত্ন নেওয়া খুব জরুরী।

ধাপ ১:

কখনই মেকআপ না তুলে রাতে ঘুমাতে যাওয়া উচিত না। মেকআপ না তুলে ঘুমালে ত্বকের লোমকূপ ঘণ্টার পর ঘণ্টা বন্ধ হয়ে থাকবে। এর ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই রাতে ঘুমানোর আগে ভিটামিন-ই সমৃদ্ধ কোনও মেকআপ রিমুভার ব্যবহার করে ত্বক পরিষ্কার করে নিন।

ধাপ ২:

মুখে সারা দিনের ধুলো-ময়লা জমে ত্বকের বারোটা বাজাতে পারে। তাই মেকআপ না করলেও রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে শুকনো করে মুছে নিন। এতে ত্বক সতেজ থাকবে।

ধাপ ৩:

মুখ কোনও ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ধোওয়ার পর ত্বকের পিএইচ ব্যালান্স কমে গিয়ে তা শুষ্ক হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে অবশ্যই মুখ ধোয়ার পর কোনও টোনার লাগিয়ে নিন। এতে ত্বকের পিএইচ ব্যালান্স সঠিক রাখতে সাহায্য করবে।

ধাপ ৪:

রাতে ঘুমোতে যাওয়ার সময় ত্বক ভাল করে ময়শ্চারাইজ করা জরুরি। তবে যে কোনও ময়শ্চারাইজার দিয়ে নয়, ভাল কোনও নাইট ক্রিম দিয়ে মুখের ত্বকে মিনিট পাঁচেক মালিশ করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

ধাপ ৫:

মুখের পরিচর্যার ক্ষেত্রে চোখের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। চোখের নিচে কালি বা সকালে ঘুম থেকে ওঠার পর ফোলা ভাব কমাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই চোখের নিচে ভাল কোনও ‘আন্ডার আই ক্রিম’ দিয়ে মিনিট দুয়েক মালিশ করুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host