1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি ফের ২ জানুয়ারি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ সময় দর্শন

ওকালতনামা জটিলতায় রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য আবারও ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

চিন্ময়ের পক্ষে আগাম শুনানির জন্য উচ্চ আদালত থেকে ওকালতনামা স্বাক্ষর করে নিয়ে এসেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। কিন্তু চট্টগ্রাম বারের আইনজীবীর ওকালতনামা দিয়েই মামলায় লড়তে হবে-এমনটাই জানিয়েছেন আদালত। পরপর তিনবার এজলাস বসলেও স্থানীয় বারের কোনো আইনজীবী ওকালতনামা দেননি। ফলে, রবীন্দ্র ঘোষের আবেদন নথিভুক্ত করে আবারও ২ জানুয়ারিই শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন। অন্যদিকে রবীন্দ্র ঘোষ জানিয়েছেন, তিনি চিন্ময়ের জামিনের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হবেন শিগগিরই।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের নাজির নেছার আহমেদ বলেন, আইনজীবী রবীন্দ্র ঘোষ উচ্চ আদালতের ওকালতনামা নিয়ে এসেছিলেন। আগাম শুনানির জন্য করা আবেদন আদালত গ্রহণ করে দুপুরের পর শুনানির জন্য রাখেন। কিন্তু শুনানিতে স্থানীয় বারের আইনজীবীর ওকালতনামা দিতে বলেছিলেন আদালত। স্থানীয় বারের একজন আইনজীবী আদালতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু তিনবার কোর্ট বসলেও ওকালতনামা দেয়নি কেউ।’

মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মফিজুল হক ভূঁইয়া বলেন, ‘চিন্ময়ের জামিন শুনানির তারিখ এগিয়ে আনাসহ তিনটি আবেদন আজও দিয়েছেন তিনি (রবীন্দ্র ঘোষ)। এর মধ্যে তারিখ এগিয়ে আনার  আবেদন আদালত গ্রহণ করেন। তবে তিনি তার সঙ্গে স্থানীয় বারের কোনো আইনজীবীকে হাজির করতে পারেননি। একজনের ওকালতনামা দিয়েছেন। তিনি মামলায় লড়তে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে আদালত আবেদনটি নথিতে রাখার সিদ্ধান্ত দিয়েছেন। আবেদন নামঞ্জুর হয়নি। আগামী ২ জানুয়ারি এই আবেদনের শুনানি হবে।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘আদালত জানিয়েছেন, কোনো বিধিতেই তিনি (রবীন্দ্র ঘোষ) মামলাটিতে মুভ করতে পারেন না। যিনি ওকালতনামা দিয়েছেন তিনি যদি ওনার সহযোগিতা চান; সেক্ষেত্রে তিনি এটি মুভ করতে পারেন। কিন্তু  রবীন্দ্র ঘোষ  কোনোভাবেই  সরাসরি এটি মুভ করতে পারবেন না। তাই আদালত দরখাস্ত নথিভুক্ত করেছেন। জামিন শুনানি আগের নির্ধারিত তারিখেই হবে।’

বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host