1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সুজানগরে ২২ দিনের অভিযানে ১১ মৎস্যজীবী গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৩২ সময় দর্শন

পাবনার সুজানগরের পদ্মা নদীতে সফলভাবে সম্পন্ন হয়েছে ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ মাছ রক্ষা অভিযান ২০২৪। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত পরিচালিত টানা ২২দিনের এই অভিযানে গ্রেপ্তার হয়েছে ১১জন মৎস্যজীবী আর মামলা হয়েছে ২৫টি। গ্রেপ্তারকৃত মৎস্যজীবীদের মধ্যে ভ্রাম্যমাণ আদালত ৩জন মৎস্যজীবীকে বিভিন্ন মেয়াদে জেলা এবং ৯জন মৎস্যজীবীকে ৪৪০০০টাকা জরিমানা করেছে। এ সময় অসাধু মৎস্যজীবীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং জব্দ করা হয়েছে ২১৩ কেজি মা ইলিশ।

সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, ইলিশের চলতি প্রজনন মৌসুমে সরকার ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২দিন ইলিশ মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর নাজিরগঞ্জ, গোয়ারিয়া, ভাটপা

ড়া, শ্যামনগর, নারুহাটি এবং সাতবাড়ীয়াসহ ৮/১০টি পয়েন্ট থেকে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ, সুজানগর থানা পুলিশ ও নাজিরগঞ্জ ফাঁড়ির নৌ-পুলিশ প্রতিদিন নদীতে স্পিডবোট এবং ইঞ্জিন চালিত নৌকাযোগে অভিযান পরিচালনা করে ওই সকল মৎস্যজীবীকে গ্রেপ্তার, জাল উদ্ধার এবং ইলিশ মাছ জব্দ করেন।

জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ  এবং উদ্ধারকৃত জাল নদীপাড়ে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া ওই অভিযানের অংশ হিসাবে উপজেলার হাট-বাজার, মৎস্য আড়ত এবং মাছঘাট পরিদর্শনের পাশাপাশি নদীপাড়ে একাধিক জনসচেতনতামূলক সভা করা হয় বলেও উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান।

এফএনএস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host