1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী উপনির্বাচন বাতিল চান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯২ সময় দর্শন

 

 

 

হাবিবুর রহমান হাবিব বলেন, ‘নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল সুষ্ঠু ভোট হবে এবং কাউকে হয়রানি করা হবে না। কিন্তু তারা সেই কথা রাখেনি। কোনো কেন্দ্রে আমরা এজেন্ট দিতে পারিনি। আমাদের কর্মী-সমর্থক-ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। তাদের ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নির্বাচন বর্জন করিনি। নির্বাচন বর্জন করার প্রশ্নই আসে না। এটা কোনো নির্বাচনই হচ্ছে না। আমি চাই, নির্বাচন কমিশন নতুন করে তফসিল ঘোষণা করে আবারও ভোটগ্রহণ করবে।’

সাহাপুর এলাকার শহীদ আবুল কাসেম বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আলী আমাদের প্রতিনিধিকে

বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৪৮৮ জন। দুপুর পর্যন্ত ৩২টি ভোট পড়েছে।’

কালীকাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মনোজিৎ কর্মকার বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৪৫৭ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৩০টি।’

বিভিন্ন কেন্দ্র ঘুরে বিএনপি’র কোনো এজেন্ট দেখা যায়নি। ভোটারের উপস্থিতিও ছিল কম।

এর আগে পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল লতিফ বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের আস্থা অর্জনে তাদের ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধকরণে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক হবে।

গত ২ এপ্রিল পাবনা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মৃত্যু বরণ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host