1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

কুমিল্লা ইপিজেডে ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ সময় দর্শন

চীনা কোম্পানি তিয়ানহুই বাটন (বিডি) কোম্পানি লিমিটেড কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদন কারখানা স্থাপন করবে।তারা বার্ষিক ৭০ কোটি পিসি বিভিন্ন ধরণের বোতাম, যেমন- প্লাস্টিক বোতাম, রেসিন বোতাম, এবিএস বোতাম, মেটাল বোতাম ও চট চামড়ার এক্সেসরিজ তৈরি করতে ৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই বিদেশী কোম্পানি ১৩৯ জন বাংলাদেশি নাগরিকের জন্য চাকরির সুযোগ তৈরি করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে আজ নগরীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও তিয়ানহুই বাটন (বিডি) কোম্পানি লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ প্রচার) মো. আশরাফুল কবির ও তিয়ানহুই বাটনের (বিডি) চেয়ারম্যান উইরং নি  নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) এ এন এম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) এ এস এম জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ প্রচার) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক মসিহউদ্দিন বিন মেসবাহ ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host