1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

চেয়ারম্যানের অপসারণ চেয়ে পরিষদে তালা ঝুলিয়ে দিল ছাত্র-জনতা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে পরিষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনসাধারণ ও ছাত্ররা গিয়ে পরিষদে তালা ঝুলিয়ে দেন।

জানা গেছে, সম্প্রতি চেয়ারম্যান আব্দুল হান্নানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ দাবি করে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন করেন ইউপি সদস্যরা। এরই মাঝে আজ বৃহস্পতিবার ওই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে ভিজিডি কর্মসূচির চাল বিতরণ না করে তার গ্রামের ব্যক্তিগত কার্যালয়ে চাল বিতরণ করেন। এতে করে দূর দূরান্ত থেকে কার্ডধারীদের অনেক কষ্ট ভোগ করে চাল নিতে হয়। এ অবস্থায় পূর্বের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে চেয়ারম্যানের অপসারণ দাবি করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য আরজু খান বলেন, চেয়ারম্যান পরিষদে না গিয়ে নিজের গ্রামের কার্যালয় থেকে চাল বিতরণ করায় বিক্ষুব্ধ জনগণ পরিষদে তালা লাগিয়ে দিয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, ইউপি সদস্যরা তার বিরুদ্ধে চক্রান্ত করে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে তিনি নিজ গ্রামের কার্যালয় থেকে চাল বিতরণের কথা তিনি স্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাজমুন নাহার বলেন, বিষয়টি তাকে কেউ অবহিত করেননি। চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বিষয়টি তিনি দেখছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host