1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

যশোরে কাঁচাবাজারে বোমা হামলা, আটক ৩

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৪ সময় দর্শন

যশোর শহরতলীর ধর্মতলা কাঁচাবাজারে বোমা হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে।  এই ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আসামিরা হলো, ধর্মতলা গাজীপাড়ার রবিউলের ছেলে রাসেল (২২), ধর্মতলা খ্রিষ্টাণ কবরস্থানের পাশের তবিবরের ছেলে সোহেল (২৪), লিটনের ছেলে আরাফাত রাজু (২৪), খোলাডাঙ্গা ব্রাক অফিসের পেছনের দ্বীন মোহাম্মদের ছেলে রেজোয়ান হোসেন নাহিদ (১৯), ধর্মতলা গাজীপাড়ার আব্দুল আলিম ওরফে বোবা আলিমের ছেলে জিসান (২১), বারান্দী মোল্লাপাড়ার শুভ (২৪), সজুলপুর মাঠপাড়ার মোতাচ্ছিন হাওলাদারের ছেলে সজল (২৪), কারবালা পুকুরের উত্তরপাড়ের সোলাব (২৭) এবং ধর্মতলা কাঁচাবাজারের আসাদের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬)। খোলাডাঙ্গা গাজীপাড়ার মনির আহমেদ খানের ছেলে তারেক হাসান কোতয়ালি মডেল থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা ওই এলাকায় আধিপত্য বিস্তার করতে থাকে।

 

এই নিয়ে তার সাথে পূর্ব শত্রুতা চলে আসছিল। তারা তাকে নানাভাবে হত্যার হুমকি দিতো। বুধবার সন্ধ্যার দিকে তিনি ধর্মতলা কাঁচাবাজার এলাকার আজিম ফার্মেসির সামনে কয়েকজন দাড়িয়ে ছিলেন। সে সময় আসামিরা তাদের লক্ষ্য করে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটনায়। বোমার বিকট শব্দে আশেপাশের এলাকা প্রকম্পিত হয়। বাজারে থাকা লোকজনের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। বোমার স্প্রিন্টারের আঘাতে তিনিসহ বেশ কয়েকজন সামান্য জখম হন। পরে আশেপাশের লোকাজন রাসেল নামে এক দুর্বৃত্তকে ধরে গণপিটুনি দেয়। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে বিস্ফোরিত বোমার স্প্রিন্টার উদ্ধার করে। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রেজোয়ান হোসেন নাহিদ ও সুজন ইসলাম জিসানকে আটক করে। আটক তিনজনকে আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host