1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় মার্কশিট ও প্রশংসা পত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

মোঃ মানিক হোসেন স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩৬৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় মার্কশিট ও প্রশংসা পত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী রানা‘র বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ৬জন শিক্ষার্থী। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাবে অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

অভিযোগ সূত্রে জানা যায়,গত ২০১৯ সালে দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মধ্যে সুরুজ,মেহেদী হাসান,স্বাধীন,রমজান,রাজিব ও জনিসহ কয়েক শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পেয়ে মার্কশিট ও প্রশংসা পত্রের জন্য বিদ্যালয়ে যায়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা তাদের কাছ থেকে দুই-তিনশত টাকা করে আদায় করেন। টাকার রসিদ চাইলে উল্টো বেয়াদব বলে মন্তব্য করেন তিনি।

 

নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান,করোনা কালীন সময়ে অর্থনৈতিক সংকট চলা সত্বেও বাধ্য হয়ে প্রধান শি¶কের কথা মত টাকা দিয়ে আমরা মার্কশিট ও প্রশংসাপত্র নিয়েছি।

তবে অভিযোগের বিষয়ে দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী রানা‘র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম বলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মার্কশিট ও প্রশংসাপত্র বিতরণে টাকা নেওয়ার বিষয়টি শুনেছি। তবে বিষয়টি ইউএনও স্যারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন,এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host