1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিন: ভাঙ্গুড়ার জনসভায় মকবুল হোসেন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৪৮২ সময় দর্শন

বিশেষ প্রতিনিধি,ভাঙ্গুড়া :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া,চাটমোহর,ফরিদুপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী(নৌকা প্রতীক)মো.মকবুল হোসেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবার নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন। এ উপলক্ষে তার নির্বাচনি  জনসমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন কলেজ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল পাঁচটায় যখন মকবুল হোসেন বক্তব্য দেন তখন কলেজ মাঠ কানায় কানায় ভরে যায়। এ সময় নৌকার সমর্থনে হাজারো জনতার মুখে শ্লোগান উচ্চারিত হয়“ শেখ হাসিনার সরকার,বার বার দরকার। উন্নয়নের প্রতীক নৌকা,নৌকা।”

মকবুল হোসেন তার বক্তব্যে বলেন,“ পাবনা-৩ এলাকার মানুষ নৌকার পক্ষেই থাকবে। শেখ হাসিনার সরকার দুর্নীতি করতে নয়,মানুষের ভাগ্য গড়তে এসেছেন। জীবনের শেষ বেলায় নৌকাকে ভোট দিয়ে তাকে শেষ বারের মত জয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান”।

ইমরান হাসান আরিফের সঞ্চালনায় সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি, সহ-সভাপতি এ্যাড. বেলায়েত আলী বিল্লু,ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মো.বাকি বিল্লাহ, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.লোকমান হোসেন।

আলহাজ¦ মো. মকবুল হোসেন এমপি তার বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক হিসাবে নৌকা আমার হাতে তুলে দিয়েছেন। মনে রাখবেন এই নৌকা বঙ্গবন্ধুর প্রতীক! তিনি বলেন,এটাই আমার জীবনের শেষ নির্বাচন, হয়তো পরবর্তী সময়ে আর সুযোগ পাবো না। আমি সর্বদা চেষ্টা করেছি সরকারের সকল সুযোগ-সুবিধা এলাকার মানুষের দ্বারগোড়ায় এনে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে। জীবনের শেষ বেলায় নৌকাকে ভোট দিয়ে তাকে আবার জয়ী করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন,আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি এই তিন উপজেলার সাধারণ মানুষকে সেবার মাধ্যমে সকলের মাঝে আজীবন বেঁচে থাকতে চাই। আর আমি যেন, আবার নৌকায় ফসল ভরে শেখ হাসিনার কাছে ফেরত নিয়ে যেতে পারি।

উল্লেখ্য,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও স্বতন্ত্র প্রার্থী(চাটমোহর উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ারম্যান) আব্দুল হামিদ মাস্টারের ট্রাক প্রতীকের সাথে নৌকার লড়াই হবে বলে এলাকার ভোটাররা মনে করেন।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host