1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শর্ত তুলে নিলো সৌদি, হজ পালনে থাকছে না বয়সসীমা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩৭৫ সময় দর্শন

হজ পালনের ক্ষেত্রে এবার সর্বনিম্ন বয়সসীমা উঠিয়ে নিয়েছে সৌদি আরব। সোমবার (২০ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে, হজ পালনে যেতে বয়স ১২ বছর হতে হবে বলে শর্ত দেওয়া ছিল।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজকীয় সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজে হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। ১২ বছরের নিচের বয়সের ব্যক্তিরাও পবিত্র হজ পালন করতে পারবে। বিষয়টি সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অবহিত করা হলো।’

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি এবার হজ পালনে সৌদি আরব চারটি শর্ত দিয়েছে বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠায় দেশটি।

সৌদির দেওয়া শর্তগুলোর মধ্যে ছিল, করোনাভাইরাস, মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে; যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেওয়া; হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর; হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না। এর মধ্য থেকে হজ পালনের সর্বনিম্ন বয়স ১২ বছরের শর্ত তুলে নেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host