1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ইকবাল মণ্ডপে কোরআন রেখেছে, বিশ্বাস হয় না : মান্না

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৯০ সময় দর্শন
ইকবাল মণ্ডপে কোরআন রেখেছে, বিশ্বাস হয় না : মান্না

অনলাইন ডেস্কঃ

ইকবালের মতো একজন মানসিক ভারসাম্যহীন মানুষ পূজামণ্ডপে কোরআন রেখে সংঘর্ষ বাধানোর কাজ করতে পারে না বলে মন্তব্য করেছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ইকবালকে দেখলে বিশ্বাস হয় না সে পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে আসতে পারেন। আসলে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর জন্য ইকবালকে খুঁজে বের করেছে। সরকার এখন নাটক সাজাচ্ছে।

আজ শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সাম্প্রদায়িকতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, এই সরকারের একটাই ধর্ম, যার নাম হলো ক্ষমতা। তার জন্য সরকার একটার পর একটা কাহিনী বের করছে। বাংলাদেশ এখন মিয়ানমারের সৈন্য দেখলেও ভয় করে। মিয়ানমারের বিমান বাংলাদেশে ঘুরে বেড়ায় বাংলাদেশ কিছুই করতে পারে না।

তিনি অভিযোগ করে বলেন, ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট আছে, যারা দাম বাড়ায়। সরকার তাদের চাইলেই নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু সিন্ডিকেটের মধ্যেই সরকারের লোকজন আছে, যারা দাম বাড়িয়ে নিজেদের পকেট ভরায়। তাই সরকার কোনো জিনিসের দাম কমাতে পারে না। তারা কেবল নাটক করে।

২০১৪ সালে প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, সেই সরকার নির্বাচনে এমন এক সংশোধনী এনেছে যেন আগামীতে আর কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা না বলতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেই সে রাষ্ট্রবিরোধী হয়ে যাবে, সরকার বিরোধী হয়ে যাবে এবং তাকে জেলে নিয়ে গিয়ে অত্যাচার করা হবে। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।

সমাবেশে নাগরিক যুব ঐক্যের আহ্বায়ক এস এম কবীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে নাগরিক ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host