1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পরকীয়া দেখে ফেলায় বন্ধুকে খুন, কারাগারে ৫

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৫১ সময় দর্শন
পরকীয়া দেখে ফেলায় বন্ধুকে খুন, কারাগারে ৫

কুমিল্লা প্রতিনিধি/

কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর সিএনজিচালক হেলাল উদ্দিন হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৬ জনের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার রহস্য উন্মোচন করে দায়ভার স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে ওসি সাদেকুর রহমান বলেন, নিহত হেলাল উদ্দিন (২১)  ও আরিফ মিয়া ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সেই সুবাদে হেলাল উদ্দিন প্রায় আরিফ মিয়ার বাড়িতে রাতে থাকতেন। আরিফের অজান্তে তার মায়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে হেলালের। প্রায় দুই মাস আগে হেলালকে তার মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন আরিফ। এরপর থেকেই ঘনিষ্ঠ বন্ধু শত্রুতায় রূপ নেয়।

গত ১২ অক্টোবর রাতে হেলালসহ আরও ৫ জন বন্ধুকে নিয়ে নেশা করার উদ্দেশ্যে নবীপুর মেসার্স নিউ থ্রি স্টার ব্রিকস ফিল্ডে যান আরিফ। নেশাগ্রস্ত হওয়ার পর পকেটে থাকা ক্ষুর দিয়ে হেলালের গলায় কোপ মারেন আরিফ। এতে মাটিতে শুয়ে পড়লে সঙ্গে থাকা বন্ধুদের সহযোগিতায় হেলালের লজ্জাস্থান কেটে ফেলেন আরিফ। পরে লাশ পাশের ডোবায় ফেলে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় আটক হওয়া ব্যক্তিরা হলেন- রাসেল মিয়া (২৪), জাহাঙ্গীর হোসেন (২৫), জুয়েল মিয়া (২২), সুজন মিয়া (২১) ও এরশাদ মিয়া (২৯)। তবে ঘটনার মূল হোতা আরিফ মিয়া (২২) এখনো পলাতক। তারা সবাই উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নিউ থ্রি স্টার ব্রিকস্ ফিল্ডের পাশের ডোবা থেকে হেলাল উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পেশায় একজন সিএনজিচালক ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host