1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাবনার চাঞ্চল্যকর বিল্লাল মিশরী হত্যার রহস্য উদঘাটন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪২১ সময় দর্শন
পাবনার চাঞ্চল্যকর বিল্লাল মিশরী হত্যার রহস্য উদঘাটন
বিশেষ প্রতিনিধিঃ
পাবনার চাঞ্চল্যকর বিল্লাল মিশরী হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকান্ডের মূল আসামী চরমপন্থি নেতা আবুসহ দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আসামীর স্বীকোরোক্তি অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং ভিকটিমের চুরি যাওয়া মোটর সাইকেলও উদ্ধার করেছে পুলিশ।
পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, বিল্লাল মিশরী হত্যার ঘটনায় চরমপন্থি সংশ্লিষ্টতার বিভিন্ন সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাতে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিল্লাল মিশরী হত্যাকান্ডের মূল আসামী চরমপন্থি নেতা মোঃ আবুল ওরফে আবুকে (২৫) গ্রেফতার করে।
আবুর স্বীকারোক্তির ভিত্তিতে তার হেফাজত থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হত্যাকান্ডের পর আবু হত্যাকান্ডে ব্যবহৃত রিভালভারটি সুমন আলী (২০) নামের এক সহযোগীর নিকট রেখেছিল। এ সময় ভিকটিমের চুরি যাওয়া মোটর সাইকেলও আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয়। আবু পাবনা সদর উপজেলার হলুদ বাড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে এবং সুমন একই এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে ।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, বিল্লাল মিশরী এক সময় আবুলের সাথে একই চরমপন্থি দলের সদস্য ছিলো। হত্যাকান্ডের কিছুদিন আগে সে দল ত্যাগ করে নতুন দল গঠনের চেষ্টা করছিলো। এতে ক্ষুব্ধ হয়ে আবু তার সহযোগীদের নিয়ে বিল্লালকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকোরোক্তি দিয়েছে।
চলতি বছরের ২৭ জুন, রাতে আতাইকুলা থানার চরপাড়ায় সর্বহারার শ্লোগান দিয়ে বিল্লালকে গুলি করে হত্যা করে মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায় এবং মৃতদেহ গুম করার চেষ্টা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host