1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বর পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৯৯ সময় দর্শন
বর পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা!

নোয়াখালী  প্রতিনিধি /

নোয়াখালীর চাটখিল উপজেলায় বর পছন্দ না হওয়ায় পলি আক্তার নামে এক নববধূ আত্মহত্যা করেছেন।

দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত পালি আক্তার (২১) উপজেলার ২নং রামনারায়ণপুর ইউনিয়নের প্রবাসী শাহ আলমের স্ত্রী।

নিহত পলির পরিবার সূত্র জানায়, পারিবারিকভাবে ৪ অক্টোবর একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাবুর মেয়ের সঙ্গে প্রবাসী শাহ আলমের (৪২) বিয়ে হয়।

প্রাথমিকভাবে শোনা যায়, নববধূর বরকে পছন্দ হয়নি। বরের বয়স ছিল ৪১ প্লাস। আবার অনেকে বলছে— নববধূ শারীরিকভাবে দুর্বল ছিলেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত পুলিশ জানাতে পারেনি।

চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, নববধূ সোমবার ভোরে শ্বশুরবাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

এখন পর্যন্ত আত্মহত্যার কয়েকটি কারণ শোনা যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিস্তারিত জানা যাবে।

পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন আরও জানান, এখন পর্যন্ত নিহতের পরিবার এ ঘটনায় মৌখিক বা লিখিতভাবে কোনো অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host