1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপ্লব সাধারণ সম্পাদক মামুন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৭৯২ সময় দর্শন
ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপ্লব সাধারণ সম্পাদক মামুন

বিশেষ প্রতিনিধিঃ
আতিকুল হাসান বিল্পবকে সভাপতি ও মেহেদী হাসান মামুন সাধরণ সম্পাদক করে পাবনার ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করে তা একবছরের জন্য অনুমোদন দিয়েছেন পাবনা জেলা কমিটি। সেই সাথে মেয়াদ উত্তীর্ণ হওয়া পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করেছেন। মঙ্গলবার ( ৫ অক্টোবর) পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ খবর জানা গেছে।

বাংলাদেশ ছাত্রলীগের পাবনা জেলা শাখার সভাপতি মো. ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে জানিয়েছেন, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আতিকুল হাসান বিল্পবকে সভাপতি ও মেহেদী হাসান মামুনকে সাধরণ সম্পাদক করে নতুন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হলো।

এদিকে এ খবর ছড়িয়ে পরলে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকতে স্বাগতম জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে স্ট্যাটাস দিয়েছেন। অপর দিকে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সন্ধ্যার দিকে বকুলতলা চত্বরে মতবিনিময় করেন। এসময় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করেন। উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদেরকে স্বাগতম জানিয়েছেন।

এসময় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক দলের জন্য বঙ্গবন্ধুর আর্দশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host