1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাবনার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক মানিক হত্যা মামলায় দুই জনের ফাঁসি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৩ সময় দর্শন
পাবনার চাঞ্চল্যকর অটোরিক্সা চালক মানিক হত্যা মামলায় দুই জনের ফাঁসি
পাবনা প্রতিনিধিঃ
পাবনায় অটোরিক্সা চালক মানিক হোসেন (২০) হত্যা মামলায় স্বপন মিয়া (২০) ও ইকবাল হোসেন (২০) নামের দুইজনকে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান গতকাল সোমবার দুপুরে এই রায় প্রদান করেন।
মৃত্যুদন্ডে দন্ডিতরা হলো, সদর উপজেলার নাজিরপুর গ্রামের সুলতান প্রামানিকের ছেলে স্বপন মিয়া ও একই গ্রামের ইকরাম প্রামানিকের ছেলে ইকবাল হোসেন। নিহত অটোরিক্সা চালক মানিক সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আব্দুল গফুর এর ছেলে।
আদালতের এজাহার সুত্রে জানা যায়, ২০১৭ সালে ২৬ ফেব্রুয়ারী তারিখে মানিক তার অটোরিক্সা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন ২৭ ফেব্রুয়ারী রাখালগাছি গ্রামের একটি ধান ক্ষেতের মধ্যে তার লাশ পাওয়া যায়। ছিনতাইকারীরা তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।নিহত মানিকের বাবা ওইদিন রাতে সদর থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সন্দেহমূলকভাবে ইকবাল ও স্বপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা মানিককে হত্যার কথা স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমান শেষে পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান আজ অভিযুক্ত দুই আসামী স্বপন ও ইকবালকে মৃত্যুদন্ডে দন্ডিত ও আরো ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।
রায় ঘোসনার সময় সরকারী পক্ষের পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন ও আসামী পক্ষের অ্যাডভোকেট সনৎ কুমার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host