1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

একাদশে ভর্তির ১ম ধাপের ফল প্রকাশ কাল : ৩০ আগস্ট পর্যন্ত নিশ্চয়ন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৬৩৮ সময় দর্শন

শিক্ষা ও ক্যাম্পাস : গত ২০ আগস্ট রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পেরেছেন।  প্রথম ধাপে সারাদেশের ১৩ লাখ ৪২ হাজারের বেশি ভর্তিচ্ছু আবেদন করেছেন। সে হিসেবে ২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী এখনও একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেননি। আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাত রাত ৮টায়  একাদশ শ্রেণিতে ভর্তির ১ম ধাপের ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, শিক্ষার্থীদের এসএমএসে ফল জানানো হবে। একইসাথে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। এ কোডটি ভর্তি নিশ্চয়নের জন্য সংগ্রহ করতে হবে। আর ভর্তির নির্ধারিত ওয়েবসাইটেও (http://www.xiclassadmission.gov.bd/) একাদশ শ্রেণিতে ভর্তির ফল জানা যাবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে।

শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host