1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ছাত্রীদের ‘প্রেমের ফাঁদে’ ফেলে ধর্ষণ করতেন তিনি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৭ সময় দর্শন
ছাত্রীদের ‘প্রেমের ফাঁদে’ ফেলে ধর্ষণ করতেন তিনি
অভিযুক্ত মো. সাগর মিজি। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্কঃ

কক্সবাজারে ‘আমারী রিসোর্ট’ নামের একটি আবাসিক হোটেলে এক তরুণীকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত মো. সাগর মিজিকে (২৪) আটক করেছে র‌্যাব-১০। আজ শনিবার রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকার সায়েদাবাদ থেকে তাকে আটক করা হয়।

এ সময় সাগরের কাছে থেকে তিনটি মোবাইল ও নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। শনিবার দুপুরে কাওরানবাজার বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) মো. মাহফুজুর রহমান জানান।

র‌্যাব কর্মকর্তা জানান, সাগর গত ১৮ সেপ্টেম্বর কক্সবাজারের কলাতলী এলাকায় ‘আমারী রিসোর্টে’ একটি কক্ষ ভাড়া করেন। হোটেল কর্তৃপক্ষকে তিনি জানান, তার স্ত্রী ২০ সেপ্টেম্বর ঢাকা থেকে যাবেন, তখন তার ডাবল কক্ষ লাগবে। এরপর ২০ সেপ্টেম্বর সাগর ওই তরুণীকে স্ত্রী পরিচয়ে হোটেলে নিয়ে যান।

পরদিন সকাল থেকে ৪০৮ নম্বর কক্ষে কোনো সাড়া শব্দ না পেয়ে মিস্ত্রির সাহায্যে কক্ষটি খুলে ওই তরুণীর লাশ দেখতে পান হোটেল কর্তৃপক্ষ। এরপর পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

সাগরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরেই ওই নারীকে স্ত্রী পরিচয়ে হোটেলে নিয়ে যান সাগর। এরপর তাকে ধর্ষণ করার সময় ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে সাগর ওই তরুণীকে ধাক্কা দিলে মেঝেতে পরে যায়। তখন সাগর তার গলাচেপে ধরে পাশে থাকা গ্লাস দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে ঘটনাস্থলে থেকে পালিয়ে যান।

র‍্যাব আরও জানায়, সাগর বিভিন্ন এলাকায় একাধিক নারীকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করেছে। এ ছাড়া তিনি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন এলাকায় ঘুরতে নিয়ে কৌশলে ধর্ষণ করতেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host