1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, পালিয়েছে প্রেমিক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৫ সময় দর্শন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, পালিয়েছে প্রেমিক
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি/

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক প্রেমিকা। তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন ওই তরুণী। এ খবর পেয়ে বাড়ি থেকে পালিয়েছেন তার প্রেমিক। গতকাল শুক্রবার বিকেল থেকে সিরাজগঞ্জের তাড়াশে কাউরাইল মহল্লায় প্রেমিক কাওসার হোসেনের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। তিনি একই উপজেলার খুটিগাছা মহল্লার বাসিন্দা।

ওই তরুণী বলেন, ‘স্কুলজীবন থেকেই কাওসারের সঙ্গে তার প্রেমের সর্ম্পক চলে আসছে। আর সেই সুবাদে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে স্ত্রীর মতো তাকে ব্যবহার করতো কাওসার। কিন্তু এখন সে অন্য মেয়েকে বিয়ে করতে চেষ্টা চালাচ্ছে। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করছি। কাওসার আমাকে বিয়ে না করলে এ বাড়িতেই জীবন দিয়ে দিব।’

এ প্রসঙ্গে কাওসারের বাবা জামাল উদ্দিন বলেন, ‘মেয়েটির অভিভাবক ও গ্রাম্য প্রধানদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host