1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে আহত সেই পুলিশ সদস্যের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৩ সময় দর্শন
রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে আহত সেই পুলিশ সদস্যের মৃত্যু
নিহত এএসআই পিয়ারুল ইসলাম। পুরোনো ছবি

রংপুর প্রতিনিধি/

রংপুরে মাদকসেবীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের সাহেবগঞ্জ এলাকায় গতকাল শুক্রবার রাতে তার ওপর হামলার ঘটনা ঘটে। নিহত এএসআই পিয়ারুলের বাড়ি লালমনিরহাটের মোগলহাটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার। তিনি জানান, গতকাল মধ্যরাতের দিকে গোপন খবরের ভিত্তিতে এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করেন। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে জরুরি ভিত্তিতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। আজ সেখানেই তিনি মারা যান।

তিনি আরও জানান, পেয়ারুল ইসলাম লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের মিন্টু মাষ্টারের পুত্র। তিনি ২০১২ সালে পুলিশে যোগদান করেন। গতকাল রাতেই মাদকসেবী পলাশকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host