1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ধর্ষণচেষ্টায় অভিযুক্ত তরুণকে ৬ মাস গ্রামের সব নারীর কাপড় ধোয়ার নির্দেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০২ সময় দর্শন
ধর্ষণচেষ্টায় অভিযুক্ত তরুণকে ৬ মাস গ্রামের সব নারীর কাপড় ধোয়ার নির্দেশ
ধর্ষণচেষ্টায় অভিযুক্ত তরুণকে ৬ মাস গ্রামের সব নারীর কাপড় ধোয়ার নির্দেশ। প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক

ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এক অভিনব সাজা দিলেন এক তরুণকে। আদালত নির্দেশ দিয়েছেন, ছয়মাস বিনামূল্যে গ্রামের সব নারীর কাপড় ধুয়ে দিতে হবে তাকে। শুধু ধুয়ে দিলেই হবে না, সেগুলো ইস্ত্রিও করে দিতে হবে। ঘটনা ভারতের বিহারের।

মধুবনী জেলার ঝঞ্জরপুরের অতিরিক্ত জেলা জজ অবিনাশ কুমার ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ওই তরুণকে এই শর্তে জামিন দেন যে, তার গ্রামের সব নারীর কাপড় ধুয়ে-ইস্ত্রি করে ফেরত দিতে হবে। ওই আদেশের অনুলিপিও স্থানীয় গ্রাম প্রধানের কাছে পাঠানো হয়েছে।

ওই গ্রামের মোট জনসংখ্যা প্রায় ২ হাজার। তাই সব নারীর কাপড় ধুতে ওই তরুণের বেশ বেগ পেতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

মামলার সূত্রে খবর, লালন কুমার সাফি (২০) নামে এক তরুণ গত ১৭ এপ্রিল স্থানীয় এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতে গত ১৯ এপ্রিল তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্তের আইনজীবী পরশুরাম মিসরা বলেন, এই আদেশ সামাজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে, যাতে অন্যরা এরকম অপরাধমূলক করমকাণ্ড থেকে বিরত থাকবে।

ওই গ্রামের প্রধান নাসিমা খাতুন আদালতের আদেশকে ঐতিহাসিক উল্লেখ করে জানান, এই রায়ে নারীদের সম্মান ও মর্যাদা সুরক্ষিত হবে। মানুষ এ ধরনের অপরাধ করার আগে একশবার ভাববে।

সূত্র : দ্য হিন্দু, ট্রিবিউন ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host