1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় অর্থাভাবে বিনাচিকিৎসায় ভুগছে স্কুলছাত্রী নুপুর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৭ সময় দর্শন
ভাঙ্গুড়ায় অর্থাভাবে বিনাচিকিৎসায় ভুগছে স্কুলছাত্রী নুপুর
স্কুলছাত্রী নুপুর

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা:
নানামুখি প্রতিভার অধিকারী স্কুলছাত্রী নুপুর দীর্ঘদিন যাবত বিনা চিকিৎসায় ভুগছে। সে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের দরিদ্র রতন মিস্ত্রির মেয়ে। দুইমাস আগে নুপুর হঠাৎ শরীরের তীব্র যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে সে শয্যাশায়ী। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও টেস্ট করাতে না পেরে তার রোগও শনাক্ত করা যায়নি।

পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লক্ষ্মী বিশ্বাস বলেন, নুপুর লেখাপড়ার পাশা পাশি নাচ,গান ও খেলাধুলায় খুবই পারদর্শী ছিল। জাতীয় শিশু প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স করে সে বিদ্যালয়ের সম্মান বাড়িয়েছে। অথচ চিকিৎসা অভাবে সে ক্রমেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।

নুপুরের দাদা নজরুল ইসলাম বলেন,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশুবিভাগের প্রধান ডা:অধ্যাপক বেলাল উদ্দিন নুপুরের রক্তে ইনফেকশন রয়েছে বলে ধারণা করেন। এজন্য তিনি অনেকগুলো টেস্ট দিয়েছেন কিন্তু অর্থাভাবে তার উপযুক্ত চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা। মেয়েটির জীবন বাঁচাতে তার বাবা রতন আলী (০১৭৩৯৪৪৯২৩৪) বিত্তবানদের নিকটআর্থিক সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host